সইভালো ক’রে বিনোদ–বেণী বাঁধিয়া দে
মোরবঁধু যেন বাঁধা থাকে বিননী–ফাঁদে।।
সইবাঁধিতে সে বাঁধন–হারা বনের হরিণ
সইজড়ায়ে দে জরীণ ফিতা মোহন ছাঁদে।।
সইচপল পুরুষ সে তাই কুরুশ কাঁটায়
রাখিব খোঁপারি সাথে বিঁধিয়া লো তায়।
তাহেরেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে।।
প্রথম প্রণয়–রাগের মত আলতা রঙে
রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে।
সইপায়ে ধ’রে সে যেন লো আমারে সাধে।।
সই ভালো করে বিনোদ–বেণী
Work
Language
sa̮ibhālo ka’re binod–beṇī bām̐dhiẏā de
morabm̐dhu yen bām̐dhā thāke binnī–phām̐de||
sa̮ibām̐dhite se bām̐dhan–hārā baner hariṇ
sa̮ijar̤āẏe de jarīṇ phitā mohan chhām̐de||
sa̮ichpal puruṣh se tāi kuruśh kām̐ṭāẏ
rākhib khom̐pāri sāthe bim̐dhiẏā lo tāẏ|
tāhereśhmi jāl bichhāẏe de dharite chām̐de||
pratham praṇaẏ–rāger mat āltā raṅe
rāṅāẏe de charaṇ mor emni ḍhaṅe|
sa̮ipāẏe dha’re se yen lo āmāre sādhe||