সভায় তোমার থাকি সবার শাসনে,
আমার কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে ॥
তাকায় সকল লোকে,
তখন দেখতে না পাই চোখে
কোথায় অভয় হাসি হাসো আপন আসনে ॥
কবে আমার এ লজ্জাভয় খসাবে,
তোমার একলা ঘরের নিরালাতে বসাবে।
যা শোনাবার আছে
গাব ওই চরণের কাছে,
দ্বারের আড়াল হতে শোনে বা কেউ না শোনে ॥
sabhāẏ tomār thāki sabār śhāsne,
āmār kaṇṭhe sethāẏ sur kem̐pe yāẏ trāsne ||
tākāẏ sakal loke,
takhan dekhte nā pāi chokhe
kothāẏ abhaẏ hāsi hāso āpan āsne ||
kabe āmār e lajjābhaẏ khasābe,
tomār eklā gharer nirālāte basābe|
yā śhonābār āchhe
gāb oi charṇer kāchhe,
dbārer ār̤āl hate śhone bā keu nā śhone ||