সবারে করি আহ্বান--
এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ॥
হৃদয় দেহো পাতি, হেথাকার দিবা রাতি
করুক নবজীবনদান॥
আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে
বিছায়ে বিছায়ে দিবে গান।
সুদূরের পাদপীঠতলে যেখানে কল্যাণদীপ জ্বলে
সেথা পাবে স্থান॥
সবারে করি আহ্বান
Work
Language
sabāre kari āhbān--
eso utsukachitt, eso ānandit prāṇ||
hṛdaẏ deho pāti, hethākār dibā rāti
karuk nabajībandān||
ākāśhe ākāśhe bane bane tomāder mane mane
bichhāẏe bichhāẏe dibe gān|
sudūrer pādapīṭhatle yekhāne kalyāṇdīp jbale
sethā pābe sthān||