Sabaai yaare

সবাই যারে
Work
Language

সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি।
    কবার আগে চাবার আগে আপনি আমায় দেব মেলি।
নেবার বেলা হলেম ঋণী,            ভিড় করেছি, ভয় করি নি--
    এখনো ভয় করব না রে, দেবার খেলা এবার খেলি।
    প্রভাত তারি সোনা নিয়ে বেরিয়ে পড়ে নেচে-কুঁদে।
    সন্ধ্যা তারে প্রণাম করে সব সোনা তার দেয় রে শুধে।
ফোটা ফুলের আনন্দ রে                ঝরা ফুলেই ফলে ধরে--
  আপনাকে, ভাই, ফুরিয়ে-দেওয়া চুকিয়ে দে তুই বেলাবেলি॥

sabāi yāre sab ditechhe tār kāchhe sab diẏe pheli|
    kabār āge chābār āge āpni āmāẏ deb meli|
nebār belā halem ṛṇī,            bhir̤ karechhi, bhaẏ kari ni--
    ekhno bhaẏ karab nā re, debār khelā ebār kheli|
    prabhāt tāri sonā niẏe beriẏe par̤e neche-kum̐de|
    sandhyā tāre praṇām kare sab sonā tār deẏ re śhudhe|
phoṭā phuler ānand re                jharā phulei phale dhare--
  āpnāke, bhāi, phuriẏe-deoẏā chukiẏe de tui belābeli||