সব কিছু কেন নিল না, নিল না,
নিল না ভালোবাসা--
ভালো আর মন্দেরে।
আপনাতে কেন মিটাল না
যত কিছু দ্বন্দ্বেরে--
ভালো আর মন্দেরে।
নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা
সাগরহৃদয়ে গহনে হয় হারা,
ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো
প্রেমের আনন্দেরে--
ভালো আর মন্দেরে॥
সব কিছু কেন নিলো না
Work
Language
sab kichhu ken nil nā, nil nā,
nil nā bhālobāsā--
bhālo ār mandere|
āpnāte ken miṭāl nā
yat kichhu dbandbere--
bhālo ār mandere|
nadī niẏe āse paṅkil jaldhārā
sāgarahṛdaẏe gahne haẏ hārā,
kṣhamār dīpti deẏ sbarger ālo
premer ānandere--
bhālo ār mandere||