সব কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা--
ভালো আর মন্দেরে।
আপনাতে কেন মিটাল না যত কিছু দ্বন্দ্বেরে--
ভালো আর মন্দেরে।
নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা, সাগরহৃদয়ে গহনে হয় হারা।
ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো প্রেমের আনন্দেরে--
ভালো আর মন্দেরে॥
সব কিছু কেন
Work
Language
sab kichhu ken nil nā, nil nā, nil nā bhālobāsā--
bhālo ār mandere|
āpnāte ken miṭāl nā yat kichhu dbandbere--
bhālo ār mandere|
nadī niẏe āse paṅkil jaldhārā, sāgarahṛdaẏe gahne haẏ hārā|
kṣhamār dīpti deẏ sbarger ālo premer ānandere--
bhālo ār mandere||