সব দিবি কে সব দিবি পায়, আয় আয় আয়।
ডাক পড়েছে ওই শোনা যায়, আয় আয় আয়॥
আসবে যে সে স্বর্ণরথে-- জাগবি কারা রিক্ত পথে
পৌষ-রজনী তাহার আশায়, আয় আয় আয়॥
ক্ষণেক কেবল তাহার খেলা, হায় হায় হায়।
তার পরে তার যাবার বেলা, হায় হায় হায়।
চলে গেলে জাগবি যবে ধনরতন বোঝা হবে,
বহন করা হবে-যে দায়, আয় আয় আয়॥
সব দিবি কে
Work
Language
sab dibi ke sab dibi pāẏ, āẏ āẏ āẏ|
ḍāk par̤echhe oi śhonā yāẏ, āẏ āẏ āẏ||
āsbe ye se sbarṇarthe-- jāgbi kārā rikt pathe
pauṣh-rajnī tāhār āśhāẏ, āẏ āẏ āẏ||
kṣhaṇek kebal tāhār khelā, hāẏ hāẏ hāẏ|
tār pare tār yābār belā, hāẏ hāẏ hāẏ|
chale gele jāgbi yabe dhanartan bojhā habe,
bahan karā habe-ye dāẏ, āẏ āẏ āẏ||