আমার পরিচয় – বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য,
ডিগ্রির ভাঁড়ারেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাঁড়ারটা শুন্য।
যেদিকেই তাকাই না, দেখি জন-অরণ্য, সে অরণ্যেই দেখি মানুষেরা পণ্য,
বধুকে পোড়ানো হয়, অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিনলিপি সই হয়।
হাসপাতালের বেডে টিবি রোগীর সাথে খেলা করে শুয়োরের বাচ্চা,
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – সারে যাঁহা সে আচ্ছা।
লাঞ্ছনা গঞ্জনা মাখা অভিযোজনে রপ্ত করেছি নিজেকে,
অসৎ হবার বহু বহু প্রচেষ্টায়, ব্যর্থ করেছি নিজেকে।
চাকরির সন্ধানে সুখতলা খয়ে যায়,গঙ্গার জল তবু একই ভাবে বয়ে যায়,
ঘুশ্, ঘুশ্,ঘুশের এক ঘুস-ঘুসে জ্বরে, গোটা দেশ চিত্কার করে ডাকে ‘ডাক্তার’,
ডাক্তার উড়ে আসে ঋণের অষুধ নিয়ে, গঙ্গার পুজো হয় গঙ্গার জল দিয়ে।
বছরের অন্তে, বাজেটের যন্ত্রে পিশে দেই জীবনটা, গচ্ছা,
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – সারে যাঁহা সে আচ্ছা।
প্রার্থীর যোগ্যতা অথবা অভিজ্ঞতা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দীনতা,
কোনো কিছুই কোনো কিছুকেই ঢাকে না।
আর,’লোক’ অথবা ‘বিধান’ যে দিকেই তাকান, রাজনীতিজ্ঞ হতে যোগ্যতা লাগে না।
হাজার প্রতিশ্রুতি বাতাসেই বয়ে যায়, ‘চলছে না, চলবে না’, তবু তাই হয়ে যায়।
কত শত শয়তান, হতে চায় ভগবান, আল্লা না বড় রাম, এই চলে অবিরাম।
খুনোখুনি লাঠালাঠি, অবিরাম অনুক্ষণ,এদিকে তোমার আমার পেটেতে ছুঁচোর ডন।
সমাজ বিরোধী কিছু, করে বলে মাথা উঁচু, সমাজবাদের পথ সাচ্চা।
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – সারে যাঁহা সে আচ্ছা।
āmār parichaẏ – bekār yubak āmi, sambal ekaṭāi dainy,
ḍigrir bhām̐r̤ārete tabu kichhu māl āchhe, pakeṭer bhām̐r̤ārṭā śhuny|
yedikei tākāi nā, dekhi jan-araṇy, se araṇyei dekhi mānuṣherā paṇy,
badhuke por̤āno haẏ, adharm jaẏī haẏ, mānuṣher rakte dinlipi sa̮i haẏ|
hāsapātāler beḍe ṭibi rogīr sāthe khelā kare śhuẏorer bāchchā,
tabu reḍioṭā ṭibhiṭār sāthe sur dhare – sāre yām̐hā se āchchhā|
lāñchhanā gañjanā mākhā abhiyojne rapt karechhi nijeke,
asat habār bahu bahu pracheṣhṭāẏ, byarth karechhi nijeke|
chākrir sandhāne sukhatlā khaẏe yāẏ,gaṅgār jal tabu eka̮i bhābe baẏe yāẏ,
ghuśh, ghuśh,ghuśher ek ghus-ghuse jbare, goṭā deśh chitkār kare ḍāke ‘ḍāktār’,
ḍāktār ur̤e āse ṛṇer aṣhudh niẏe, gaṅgār pujo haẏ gaṅgār jal diẏe|
bachhrer ante, bājeṭer yantre piśhe dei jībanṭā, gachchhā,
tabu reḍioṭā ṭibhiṭār sāthe sur dhare – sāre yām̐hā se āchchhā|
prārthīr yogyatā athbā abhijñatā, emaplaẏamenṭ eksacheñjer dīntā,
kono kichhui kono kichhukei ḍhāke nā|
ār,’lok’ athbā ‘bidhān’ ye dikei tākān, rājanītijñ hate yogyatā lāge nā|
hājār pratiśhruti bātāsei baẏe yāẏ, ‘chalchhe nā, chalbe nā’, tabu tāi haẏe yāẏ|
kat śhat śhaẏatān, hate chāẏ bhagbān, āllā nā bar̤ rām, ei chale abirām|
khunokhuni lāṭhālāṭhi, abirām anukṣhaṇ,edike tomār āmār peṭete chhum̐chor ḍan|
samāj birodhī kichhu, kare bale māthā um̐chu, samājabāder path sāchchā|
tabu reḍioṭā ṭibhiṭār sāthe sur dhare – sāre yām̐hā se āchchhā|