সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
মেঘের কলস ভ'রে ভ'রে প্রসাদবারি পড়ে ঝ'রে,
সকল দেহে প্রভাতবায়ু ঘুচায় অবসাদ--
তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
তৃণ যে এই ধুলার 'পরে পাতে আঁচলখানি,
এই-যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী,
ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে,
এই-যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ--
তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
sārā jīban dil ālo sūry grah chām̐d
tomār āśhīrbād, he prabhu, tomār āśhīrbād ||
megher kalas bha're bha're prasādbāri par̤e jha're,
sakal dehe prabhātabāẏu ghuchāẏ absād--
tomār āśhīrbād, he prabhu, tomār āśhīrbād ||
tṛṇ ye ei dhulār 'pare pāte ām̐chalkhāni,
ei-ye ākāśh chiranīrab amṛtamaẏ bāṇī,
phul ye āse dine dine binā rekhār pathṭi chine,
ei-ye bhuban dike dike purāẏ kat sādh--
tomār āśhīrbād, he prabhu, tomār āśhīrbād ||