Saamne chalo baamlaadesh

সামনে চলো বাংলাদেশ
Work
Year
Language

উঠেছে গর্জে বাংলার দামাল ছেলে
দেখিয়ে দেবে এ বিশ্বকে ব্যাটে বলে
লড়াই চলবে মাঠে উড়বে বিজয়ের নিশান
সামনে চলো বাংলাদেশ
ভয় কিসের আবার
হবেই হবে নিশ্চিত জয় হবে তোমার

শ্বাসরূদ্ধ ম্যাচে
টান টান উত্তেজনা
কোটি বাংগালী একসাথে করছে প্রার্থনা
প্রতিপক্ষ যেই হোক
পর তুমি ঝাপিয়ে
ভাবনা কিসের আবার লড়ো যা আছে তাই নিয়ে
লড়াই চলবে মাঠে
উড়বে বিজয়ের নিশান

সামনে চলো বাংলাদেশ
ভয় কিসের আবার
হবেই হবে নিশ্চিত
জয় হবে তোমার

প্রত্যয়ে যাও এগিয়ে
করো ইতিহাস অর্জন
এমন কে আছে শোনেনি
বাংলার বাঘের গর্জন

লক্ষে যাও এগিয়ে
অসীম সাহস নিয়ে
ছিলাম আছি পাশে তোমার
লড়ো দেশের হয়ে

লড়াই চলবে মাঠে
উড়বে বিজয়ের নিশান

সামনে চলো বাংলাদেশ
ভয় কিসের আবার
হবেই হবে নিশ্চিত
জয় হবে তোমার

uṭhechhe garje bāṁlār dāmāl chhele
dekhiẏe debe e biśhbake byāṭe bale
lar̤āi chalbe māṭhe ur̤be bijaẏer niśhān
sāmne chalo bāṁlādeśh
bhaẏ kiser ābār
habei habe niśhchit jaẏ habe tomār

śhbāsarūddh myāche
ṭān ṭān uttejnā
koṭi bāṁgālī eksāthe karchhe prārthanā
pratipakṣh yei hok
par tumi jhāpiẏe
bhābnā kiser ābār lar̤o yā āchhe tāi niẏe
lar̤āi chalbe māṭhe
ur̤be bijaẏer niśhān

sāmne chalo bāṁlādeśh
bhaẏ kiser ābār
habei habe niśhchit
jaẏ habe tomār

pratyaẏe yāo egiẏe
karo itihās arjan
eman ke āchhe śhoneni
bāṁlār bāgher garjan

lakṣhe yāo egiẏe
asīm sāhas niẏe
chhilām āchhi pāśhe tomār
lar̤o deśher haẏe

lar̤āi chalbe māṭhe
ur̤be bijaẏer niśhān

sāmne chalo bāṁlādeśh
bhaẏ kiser ābār
habei habe niśhchit
jaẏ habe tomār