সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
ভাইয়ের বুকের রক্তে আজি
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
sālām sālām hājār sālām
sakal śhahīd smarṇe,
āmār hṛdaẏ rekhe yete chāi
tāder smṛtir charṇe||
māẏer bhāṣhāẏ kathā balāte
sbādhīn āśhāẏ path chalāte
hāsimukhe yārā diẏe gel prāṇ
sei smṛti niẏe geẏe yāi gān
tāder bijaẏ marṇe,
āmār hṛdaẏ rekhe yete chāi
tāder smṛtir charṇe||
bhāiẏer buker rakte āji
rakt maśhāl jbale dike dike
saṁgrāmī āj mahājantā
kanṭhe tāder nab bārtā
śhahīd bhāiẏer smarṇe,
āmār hṛdaẏ rekhe yete chāi
tāder smṛtir charṇe||
bāṁlādeśher lākho bāṅāli
jaẏer neśhāẏ āne phuler ḍāli
ālor deẏāli ghare ghare jbāli
ghuchiẏe maner ām̐dhār kāli|
śhahīd smṛti barṇe,
āmār hṛdaẏ rekhe yete chāi
tāder smṛtir charṇe||