সাকি মোর পান পাত্রে, আরও কিছু সুরা ঢাল।
হয়েছি মাতাল আমি, হয়েছি মাতাল।।
আরও কিছু সুরা ঢাল।
সুরা নয় এই যে সুধা, মিলেছে মিলেছে খোদা
আল্লারে দেখিবার থেকে, আমি হতে চাইনা জুদা
সুরা নয় এই যে সুধা।
এ সরাবের বদৌলতে, ফিরেছে আমার কপাল।।
আরও কিছু সুরা ঢাল।
সুরা নাম জামে কাওছার, পান করিলে শেষ নাহি তাঁর
ঘৃণা করলে কাফির হবে, মদিনায় হয়েছে তৈয়ার
সুরা নাম জামে কাওছার।
দু’জাহানের নিয়ামত, এইতো ভবে খাঁটি মাল।।
আরও কিছু সুরা ঢাল।
সবের কি আর ভাগ্যে জুটে, অমাবস্যায় চন্দ্র উঠে
নবী ওলী আউলিয়াগন, নেশার চোটে রত্ন লুটে
সবের কি আর ভাগ্যে জুটে।
শরাব খানায় আমীর উদ্দিন, পড়ে আছি সন্ধ্যা সকাল।।
আরও কিছু সুরা ঢাল।
sāki mor pān pātre, ārao kichhu surā ḍhāl|
haẏechhi mātāl āmi, haẏechhi mātāl||
ārao kichhu surā ḍhāl|
surā naẏ ei ye sudhā, milechhe milechhe khodā
āllāre dekhibār theke, āmi hate chāinā judā
surā naẏ ei ye sudhā|
e sarāber badaulte, phirechhe āmār kapāl||
ārao kichhu surā ḍhāl|
surā nām jāme kāochhār, pān karile śheṣh nāhi tām̐r
ghṛṇā karle kāphir habe, madināẏ haẏechhe taiẏār
surā nām jāme kāochhār|
du’jāhāner niẏāmat, eito bhabe khām̐ṭi māl||
ārao kichhu surā ḍhāl|
saber ki ār bhāgye juṭe, amābasyāẏ chandr uṭhe
nabī olī āuliẏāgan, neśhār choṭe ratn luṭe
saber ki ār bhāgye juṭe|
śharāb khānāẏ āmīr uddin, par̤e āchhi sandhyā sakāl||
ārao kichhu surā ḍhāl|