সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু
একটি লতিকা, সখী, অতিশয় যতনে।
প্রতিদিন দেখিতাম কেমন সুন্দর ফুল
ফুটিয়াছে শত শত হাসি-হাসি আননে।
প্রতিদিন সযতনে ঢালা দিতাম জল,
প্রতিদিন কুল তুলে গাঁথতাম মালিকা।
সোনার লতাটি আহা বন করেছিল আলো--
সে লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?
কেমন বনের মাঝে আছিল মনের সুখে
গাঁঠে গাঁঠে শিরে শিরে জড়াইয়া পাদপে।
প্রেমের সে আলিঙ্গনে স্নিগ্ধ রেখেছিল তারে
কোমল পল্লবদলে নিবারিয়া আতপে।
এতদিন ফুলে ফুলে ছিল ঢলোঢলো মুখ,
শুকায়ে গিয়াছে আজি সেই মোর লতিকা।
ছিন্ন অবশেষটুকু এখনো জড়ানো বুকে--
এ লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?
sādher kānne mor ropaṇ kariẏāchhinu
ekṭi latikā, sakhī, atiśhaẏ yatne|
pratidin dekhitām keman sundar phul
phuṭiẏāchhe śhat śhat hāsi-hāsi ānne|
pratidin sayatne ḍhālā ditām jal,
pratidin kul tule gām̐thtām mālikā|
sonār latāṭi āhā ban karechhil ālo--
se latā chhim̐r̤ite āchhe niradaẏ bālikā?
keman baner mājhe āchhil maner sukhe
gām̐ṭhe gām̐ṭhe śhire śhire jar̤āiẏā pādpe|
premer se āliṅgane snigdh rekhechhil tāre
komal pallabadle nibāriẏā ātpe|
etdin phule phule chhil ḍhaloḍhlo mukh,
śhukāẏe giẏāchhe āji sei mor latikā|
chhinn abaśheṣhṭuku ekhno jar̤āno buke--
e latā chhim̐r̤ite āchhe niradaẏ bālikā?