সাদা কালো, ধূসর, এলোমেলো
সুপ্ত স্বপ্ন যত, দিচ্ছে ডাক
আধো আলোয় তুমি হেটে বেড়াও
দূরে দেখি, তোমারই ছায়া।
স্বাধীন কোন পাখির মত
ডানা মেলে, স্বপ্ন জেলে
আমি তুমি বন্ধু সবাই
বাধা ফেলে, চলেছি এগিয়ে।
রেখো না কোন ক্ষোভ
তুমি জমিয়ো না অভিযোগ
এখনই সময় এগিয়ে যাবার
চল, বন্ধু যাবে।
দ্বীপ নেভার আগে
এসো স্বপ্নের ঘুড়ি ওড়াবে
ক্লান্তি ছোয়ার আগে
চল সত্যের দ্বীপ জ্বালাবে।
সাদা কালো, ধূসর, এলোমেলো
সুপ্ত স্বপ্ন যত, দিচ্ছে ডাক
মেতে উঠি উল্লাসে সবাই
চিৎকার করে যে যাই।
যদি বাজে সুর অচিন রাগে
তুমি শুনিয়ো সেই সুর
দ্বীপ নেভার আগে।
(খোলা আকাশ)
স্বাধীন আমরা
বেড়িয়ে পথে
নিয়ম ভাঙ্গি
দ্বীপ নেভার আগে।
চল এবার হারিয়ে যাই।
sādā kālo, dhūsar, elomelo
supt sbapn yat, dichchhe ḍāk
ādho āloẏ tumi heṭe ber̤āo
dūre dekhi, tomāra̮i chhāẏā|
sbādhīn kon pākhir mat
ḍānā mele, sbapn jele
āmi tumi bandhu sabāi
bādhā phele, chalechhi egiẏe|
rekho nā kon kṣhobh
tumi jamiẏo nā abhiyog
ekhana̮i samaẏ egiẏe yābār
chal, bandhu yābe|
dbīp nebhār āge
eso sbapner ghur̤i or̤ābe
klānti chhoẏār āge
chal satyer dbīp jbālābe|
sādā kālo, dhūsar, elomelo
supt sbapn yat, dichchhe ḍāk
mete uṭhi ullāse sabāi
chitkār kare ye yāi|
yadi bāje sur achin rāge
tumi śhuniẏo sei sur
dbīp nebhār āge|
(kholā ākāśh)
sbādhīn āmrā
ber̤iẏe pathe
niẏam bhāṅgi
dbīp nebhār āge|
chal ebār hāriẏe yāi|