সাদা কাগজটার মূল্য কী আছে
সাদা কাগজটার মূল্য কী আছে
যদি তাতে কিছু লেখা না থাকে।
ভীরু হৃদয়টার মূল্য কী আছে
যদি কিছু ভালবাসা না থাকে।।
গোলাপ সবাই ভালবাসে
তাতে গন্ধ আছে বলে
ফাগুন বড় মধুময়
সুর ছন্দ আছে বলে
ঐ ঝিনুকটার মূল্য কী আছে।
যদি বুকে তার মুক্তো না থাকে।।
রূপের সাগর ভাল লাগে
হিরা পান্না আছে বলে
জীবন এত সুধাময়
হাসি কান্না আছে বলে
ঐ আকাশটার মূল্য কী আছে।
যদি তাতে কিছু মেঘ না থাকে।।
sādā kāgajṭār mūly kī āchhe
yadi tāte kichhu lekhā nā thāke|
bhīru hṛdaẏaṭār mūly kī āchhe
yadi kichhu bhālbāsā nā thāke||
golāp sabāi bhālbāse
tāte gandh āchhe bale
phāgun bar̤ madhumaẏ
sur chhand āchhe bale
ai jhinukṭār mūly kī āchhe|
yadi buke tār mukto nā thāke||
rūper sāgar bhāl lāge
hirā pānnā āchhe bale
jīban et sudhāmaẏ
hāsi kānnā āchhe bale
ai ākāśhṭār mūly kī āchhe|
yadi tāte kichhu megh nā thāke||