রুমুঝুম রুমুঝুম্ কে এলে নূপুর পায়
ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ-ঘায়।।
সে নাচে তটিনী-জল টলমল টলমল,
বনের বেণী উতল ফুলদল মুরছায়।।
বিজরি-জরীর আঁচল ছলমল ছলমল
নামিল নভে বাদল ছলছল বেদনায়।
তালীবন থৈ তাথৈ করতালি হানে ঐ, (হায় রে হায়)
‘কবি, তোর তমালী কই’ – শ্বসিছে পুবালি-বায়।।
রুমুঝুম রুমুঝুম্ কে এলে নূপুর পায়
Work
Language
rumujhum rumujhum ke ele nūpur pāẏ
phuṭil śhākhe mukul o rāṅā charaṇ-ghāẏ||
se nāche taṭinī-jal ṭalmal ṭalmal,
baner beṇī utal phuldal murachhāẏ||
bijri-jarīr ām̐chal chhalmal chhalmal
nāmil nabhe bādal chhalchhal bedanāẏ|
tālīban thai tāthai kartāli hāne ai, (hāẏ re hāẏ)
‘kabi, tor tamālī ka̮i’ – śhbasichhe pubāli-bāẏ||