Rum jhum rum jhum ke baajaay

রুম ঝুম রুম ঝুম কে বাজায়
Language

রুম্ ঝুম্ রুম ঝুম্ কে বাজায় জল–ঝুম্‌ঝুমি ।
চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি।।
দুরন্ত অরণ্যা গিরি–নির্ঝরিণী
রঙ্গে সঙ্গে ল’য়ে বনের হরিণী,
শাখায় শাখায় ঘুম ভাঙ্গায় ভীরু মুকুলের কপোল চুমি’।।
কুহু–কুহু কুহরে পাহাড়ী কুহু পিয়াল–ডালে,
পল্লব–বীণা বাজায় ঝিরিঝিরি সমীরণ তা’রি তালে তালে।
সেই জল–ছলছল সুরে জাগিয়া
সাড়া দেয় বন–পারে বাঁশী রাখালিয়া১’,
পল্লীর প্রান্তর ওঠে শিহরি’ বলে – ‘চঞ্চলা কে গো তুমি’।।
 
১. ‘বউ কথা কও কোকিল পাপিয়া’ পঙক্তিটি অতিরিক্ত আছে।

rum jhum rum jhum ke bājāẏ jal–jhum‌jhumi |
chamakiẏā jāge ghumant banbhūmi||
durant araṇyā giri–nirjhariṇī
raṅge saṅge la’ẏe baner hariṇī,
śhākhāẏ śhākhāẏ ghum bhāṅgāẏ bhīru mukuler kapol chumi’||
kuhu–kuhu kuhre pāhār̤ī kuhu piẏāl–ḍāle,
pallab–bīṇā bājāẏ jhirijhiri samīraṇ tā’ri tāle tāle|
sei jal–chhalchhal sure jāgiẏā
sār̤ā deẏ ban–pāre bām̐śhī rākhāliẏā1’,
pallīr prāntar oṭhe śhihri’ bale – ‘chañchalā ke go tumi’||
 
1. ‘ba̮u kathā kao kokil pāpiẏā’ paṅaktiṭi atirikt āchhe|