Rum jhum jhum jhum rum jhum jhum

রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্
Language

রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্
খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়।
ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে
কুসুম ছড়ায় পথের বালুকায়।।
তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার,
সে যেতে যেতে ছড়ায় পথে পাথর-কুচির হার।
তার ডালিম ফুলের ডালি গোলাপ-গালের লালি
ঈদের-চাঁদ ও চায়।।
আরবি ঘোড়ায় সওয়ার হয়ে, বাদ্‌শাজাদা বুঝি
সাহারাতে ফেরে সেই মরীচিকা খুঁজি
কত তরুণ মুসাফির পথ হারালো, হায়!
কত বনের হরিণ মরে তারি-রূপ তৃষায়।।
 

সিনেমাঃ‘চৌরঙ্গী’

rum jhum jhum jhum rum jhum jhum
khejur pātār nūpur bājāẏe ke yāẏ|
or̤nā tāhār ghūrṇi hāoẏāẏ dole
kusum chhar̤āẏ pather bālukāẏ||
tār bhurur dhanuk bem̐ke oṭhe tanur taloẏār,
se yete yete chhar̤āẏ pathe pāthar-kuchir hār|
tār ḍālim phuler ḍāli golāp-gāler lāli
īder-chām̐d o chāẏ||
ārbi ghor̤āẏ saoẏār haẏe, bād‌śhājādā bujhi
sāhārāte phere sei marīchikā khum̐ji
kat taruṇ musāphir path hārālo, hāẏ!
kat baner hariṇ mare tāri-rūp tṛṣhāẏ||
 

sinemāḥ‘cheৗraṅgī’