রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি!
সন্ধ্যাকাশের বক্ষ যে ওই বজ্রবাণে যায় টুটি ॥
সুন্দর হে, তোমার চেয়ে ফুল ছিল সব শাখা ছেয়ে,
ঝড়ের বেগে আঘাত লেগে ধুলায় তারা যায় লুটি ॥
মিলনদিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী!
ভীরুকে ভয় দেখাতে চাও, একি দারুণ চাতুরী!
যদি তোমার কঠিন ঘায়ে বাঁধন দিতে চাও ঘুচায়ে,
কঠোর বলে টেনে নিয়ে বক্ষে তোমার দাও ছুটি ॥
rudrabeśhe keman khelā, kālo megher bhrūkuṭi!
sandhyākāśher bakṣh ye oi bajrabāṇe yāẏ ṭuṭi ||
sundar he, tomār cheẏe phul chhil sab śhākhā chheẏe,
jhar̤er bege āghāt lege dhulāẏ tārā yāẏ luṭi ||
milandine haṭhāt ken lukāo tomār mādhurī!
bhīruke bhaẏ dekhāte chāo, eki dāruṇ chāturī!
yadi tomār kaṭhin ghāẏe bām̐dhan dite chāo ghuchāẏe,
kaṭhor bale ṭene niẏe bakṣhe tomār dāo chhuṭi ||