রূপের মাইয়া রূপ দেখাইয়া (ওরে)
কোথায় গেলি পালাইয়া
পাইলে তোরে বুকের ভিতরে
রাখতাম জড়াইয়া।
রূপের মাইয়ারে…
এই কী রে তোর পিরীতের খেলা
সরল প্রাণে দিয়া রে দাগা বাড়াইলি জ্বালা-২
তোর বিরহে এই অন্তরে(এখন)
পাই না রে সুখ খুঁজিয়া।
ভালবাসার এ কেমন রীতি
প্রেমানলে হৃদয় আমার পোড়ে দিবারাতি-২
আমি আর কতকাল তোরই আশায়(আমি)
থাকব পথ চাহিয়া।
rūper māiẏā rūp dekhāiẏā (ore)
kothāẏ geli pālāiẏā
pāile tore buker bhitre
rākhtām jar̤āiẏā|
rūper māiẏāre…
ei kī re tor pirīter khelā
saral prāṇe diẏā re dāgā bār̤āili jbālā-2
tor birhe ei antare(ekhan)
pāi nā re sukh khum̐jiẏā|
bhālabāsār e keman rīti
premānle hṛdaẏ āmār por̤e dibārāti-2
āmi ār katkāl tora̮i āśhāẏ(āmi)
thākab path chāhiẏā|