Raser rasik

রসের রসিক
Work
Language

আমার নিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে
নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে ।
আমার ঘর বলে, ‘তুই কোথায় যাবি, বাইরে গিয়ে সব খোয়াবি !’
আমার প্রাণ বলে, ‘তোর যা আছে সব যাক্‌-না উড়ে পুড়ে ।’
ওগো, যায় যদি তো যাক্‌-না চুকে, সব হারাব হাসিমুখে–
আমি এই চলেছি মরণসুধা নিতে পরান পূরে ।
ওগো, আপন যারা কাছে টানে এ রস তারা কেই বা জানে–
আমার বাঁকা পথের বাঁকা সে যে ডাক দিয়েছে দূরে ।
এবার বাঁকার টানে সোজার বোঝা পড়ুক ভেঙে-চুরে।।

āmār nikar̤iẏā-raser rasik kānan ghure ghure
nikar̤iẏā bām̐śher bām̐śhi bājāẏ mohan sure |
āmār ghar bale, ‘tui kothāẏ yābi, bāire giẏe sab khoẏābi !’
āmār prāṇ bale, ‘tor yā āchhe sab yāk‌-nā ur̤e pur̤e |’
ogo, yāẏ yadi to yāk‌-nā chuke, sab hārāb hāsimukhe–
āmi ei chalechhi maraṇsudhā nite parān pūre |
ogo, āpan yārā kāchhe ṭāne e ras tārā kei bā jāne–
āmār bām̐kā pather bām̐kā se ye ḍāk diẏechhe dūre |
ebār bām̐kār ṭāne sojār bojhā par̤uk bheṅe-chure||