রজনীর শেষ তারা, গোপনে আঁধারে আধো-ঘুমে
বাণী তব রেখে যাও প্রভাতের প্রথম কুসুমে ॥
সেইমত যিনি এই জীবনের আনন্দরূপিণী
শেষক্ষণে দেন যেন তিনি নবজীবনের মুখ চুমে ॥
এই নিশীথের স্বপ্নরাজি
নবজাগরণক্ষণে নব গানে উঠে যেন বাজি।
বিরহিণী যে ছিল রে মোর হৃদয়ের মর্ম-মাঝে
বধূবেশে সেই যেন সাজে নবদিনে চন্দনে কুঙ্কুমে ॥
রজনীর শেষ তারা,
Work
Language
rajnīr śheṣh tārā, gopne ām̐dhāre ādho-ghume
bāṇī tab rekhe yāo prabhāter pratham kusume ||
seimat yini ei jībner ānandarūpiṇī
śheṣhakṣhaṇe den yen tini nabajībner mukh chume ||
ei niśhīther sbapnarāji
nabajāgaraṇakṣhaṇe nab gāne uṭhe yen bāji|
birhiṇī ye chhil re mor hṛdaẏer marm-mājhe
badhūbeśhe sei yen sāje nabdine chandane kuṅkume ||