রজনী পোহাইল– চলেছে যাত্রীদল,
আকাশ পূরিল কলরবে।
সবাই যেতেছে মহোৎসবে।।
কুসুম ফুটেছে বনে, গাহিছে পাখিগণে–
এমন প্রভাত কি আর হবে।
নিদ্রা আর নাই চোখে, বিমল অরুণালোকে
জাগিয়া উঠেছে আজি সবে।।
চলো গো পিতার ঘরে, সারা বৎসরের তরে
প্রসাদ-অমৃত ভিক্ষা লবে।।
ওই হেরো তাঁর দ্বার জগতের পরিবার
হোথায় মিলেছে আজি সবে–
ভাই বন্ধু সবে মিলি করিতেছে কোলাকুলি,
মাতিয়াছে প্রেমের উৎসবে।।
যত চায় তত পায়– হৃদয় পূরিয়া যায়,
গৃহে ফিরে জয়-জয়-রবে।
সবার মিটেছে সাধ– লভিয়াছে আশীর্বাদ,
সম্বৎসর আনন্দে কাটিবে।।
rajnī pohāil– chalechhe yātrīdal,
ākāśh pūril kalarbe|
sabāi yetechhe mahotsabe||
kusum phuṭechhe bane, gāhichhe pākhigṇe–
eman prabhāt ki ār habe|
nidrā ār nāi chokhe, bimal aruṇāloke
jāgiẏā uṭhechhe āji sabe||
chalo go pitār ghare, sārā batsarer tare
prasād-amṛt bhikṣhā labe||
oi hero tām̐r dbār jagter paribār
hothāẏ milechhe āji sabe–
bhāi bandhu sabe mili karitechhe kolākuli,
mātiẏāchhe premer utsabe||
yat chāẏ tat pāẏ– hṛdaẏ pūriẏā yāẏ,
gṛhe phire jaẏ-jaẏ-rabe|
sabār miṭechhe sādh– labhiẏāchhe āśhīrbād,
sambatsar ānande kāṭibe||