রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে?
তোমার টানাটানি টিঁকবে না ভাই, রবার যেটা সেটাই রবে॥
যা খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখ মারো;
যাঁর গায়ে সব ব্যথা বাজে তিনি যা সন সেটাই সবে।
অনেক তোমার টাকাকড়ি, অনেক দড়া অনেক দড়ি,
অনেক অশ্ব অনেক করী -- অনেক তোমার আছে ভবে।
ভাবছ হবে তুমিই যা চাও, জগৎটাকে তুমিই নাচাও,
দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে।
ra̮il bale rākhle kāre, hukum tomār phalbe kabe?
tomār ṭānāṭāni ṭim̐kbe nā bhāi, rabār yeṭā seṭāi rabe||
yā khuśhi tāi karte pāro gāẏer jore rākh māro;
yām̐r gāẏe sab byathā bāje tini yā san seṭāi sabe|
anek tomār ṭākākr̤i, anek dar̤ā anek dar̤i,
anek aśhb anek karī -- anek tomār āchhe bhabe|
bhābachh habe tumii yā chāo, jagatṭāke tumii nāchāo,
dekhbe haṭhāt naẏan khule haẏ nā yeṭā seṭāo habe|