Raate raate aalor

রাতে রাতে আলোর
Work
Language

রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে
          ঘরের কোণে আসন মেলে॥
বুঝি সময় হল এবার     আমার প্রদীপ নিবিয়ে দেবার--
          পূর্ণিমাচাঁদ, তুমি এলে॥
     এত দিন সে ছিল তোমার পথের পাশে
          তোমার দরশনের আশে।
আজ তারে যেই পরশিবে    যাক সে নিবে, যাক সে নিবে--
          যা আছে সব দিক সে ঢেলে॥

rāte rāte ālor śhikhā rākhi jbele
          gharer koṇe āsan mele||
bujhi samaẏ hal ebār     āmār pradīp nibiẏe debār--
          pūrṇimāchām̐d, tumi ele||
     et din se chhil tomār pather pāśhe
          tomār daraśhner āśhe|
āj tāre yei parśhibe    yāk se nibe, yāk se nibe--
          yā āchhe sab dik se ḍhele||