Raaniye diye yaao

রাঙিয়ে দিয়ে যাও
Work
Language

রাঙিয়ে দিয়ে যাও   যাও   যাও গো এবার যাবার আগে--
তোমার   আপন রাগে,   তোমার   গোপন রাগে,
তোমার   তরুণ হাসির অরুণ রাগে
অশ্রুজলের করুণ রাগে॥
রঙ যেন মোর মর্মে লাগে,   আমার সকল কর্মে লাগে,
সন্ধ্যাদীপের আগায় লাগে,   গভীর রাতের জাগায় লাগে॥
যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে,
রক্তে তোমার চরণ-দোলা লাগিয়ে দিয়ে।
     আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে,
     পাষাণগুহার কক্ষে নিঝর-ধারা জাগে,
          মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে,
          বিশ্ব-নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে,
তেমনি আমায় দোল দিয়ে যাও   যাবার পথে আগিয়ে দিয়ে,
                                  কাঁদন-বাঁধন ভাগিয়ে দিয়ে॥

rāṅiẏe diẏe yāo   yāo   yāo go ebār yābār āge--
tomār   āpan rāge,   tomār   gopan rāge,
tomār   taruṇ hāsir aruṇ rāge
aśhrujler karuṇ rāge||
raṅ yen mor marme lāge,   āmār sakal karme lāge,
sandhyādīper āgāẏ lāge,   gabhīr rāter jāgāẏ lāge||
yābār āge yāo go āmāẏ jāgiẏe diẏe,
rakte tomār charaṇ-dolā lāgiẏe diẏe|
     ām̐dhār niśhār bakṣhe yeman tārā jāge,
     pāṣhāṇaguhār kakṣhe nijhar-dhārā jāge,
          megher buke yeman megher mandr jāge,
          biśhb-nācher kendre yeman chhand jāge,
temni āmāẏ dol diẏe yāo   yābār pathe āgiẏe diẏe,
                                  kām̐dan-bām̐dhan bhāgiẏe diẏe||