রাঙাপদপদ্মযুগে প্রণমি গো ভবদারা !
আজি এ ঘোর নিশীথে পূজিব তোমারে তারা।
সুরনর থরহর– ব্রহ্মাণ্ডবিপ্লব করো ,
রণরঙ্গে মাতো , মা গো , ঘোরা উন্মাদিনী - পারা।
ঝলসিয়ে দিশি দিশি ঘুরাও তরিত - অসি ,
ছুটাও শোণিতস্রোত , ভাসাও বিপুল ধরা।
উরো কালী কপালিনী , মহাকালসীমন্তিনী ,
লহো জবাপুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপরা।।
rāṅāpadapadmayuge praṇmi go bhabdārā !
āji e ghor niśhīthe pūjib tomāre tārā|
surnar tharhar– brahmāṇḍabiplab karo ,
raṇaraṅge māto , mā go , ghorā unmādinī - pārā|
jhalasiẏe diśhi diśhi ghurāo tarit - si ,
chhuṭāo śhoṇitasrot , bhāsāo bipul dharā|
uro kālī kapālinī , mahākālasīmantinī ,
laho jabāpuṣhpāñjali mahādebī parātparā||