Raakh raakh raanaa paay he shyaamaraay

রাখ রাখ রাঙা পায় হে শ্যামরায়
Language

রাখ রাখ রাঙা পায়, হে শ্যামরায়!
ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়॥
সংসার মরু ঘোর, নাহি তরু-ছায়া,
নব নীরদ শ্যাম, আনো মেঘ-মায়া;
আনন্দ-নীপবনে নন্দ-দুলাল এসো,
বাহও উজান, হরি, অশ্রুর যমুনায়॥
একা জীবন মোর গহন ঘন ঘোর,
এসো এ বনে বনমালী, গোপ কিশোর,
কুঞ্জ রচেছি দুখ-শোক তমাল-ছায় - 
প্রেম-প্রীতির গোপী চন্দন শুকায়ে যায়॥
দারা সুত প্রিয়জন, হরি হে, নাহি চাই,
পদ্মা-পলাশ-আঁখি যদি দেখিতে পাই;
রাখাল-রাজা এসো, এসো হে ঋষিকেশ,
গোকুলে লহ ডাকি’, অকূলে ভাসি হায়॥

rākh rākh rāṅā pāẏ, he śhyāmarāẏ!
bhule gṛh sbajan saba̮i sam̐pechhi tomāẏ||
saṁsār maru ghor, nāhi taru-chhāẏā,
nab nīrad śhyām, āno megh-māẏā;
ānand-nīpabne nand-dulāl eso,
bāhao ujān, hari, aśhrur yamunāẏ||
ekā jīban mor gahan ghan ghor,
eso e bane banmālī, gop kiśhor,
kuñj rachechhi dukh-śhok tamāl-chhāẏ - 
prem-prītir gopī chandan śhukāẏe yāẏ||
dārā sut priẏajan, hari he, nāhi chāi,
padmā-palāśh-ām̐khi yadi dekhite pāi;
rākhāl-rājā eso, eso he ṛṣhikeśh,
gokule lah ḍāki’, akūle bhāsi hāẏ||