রাজভবনের সমাদর সম্মান ছেড়ে
এল আমাদের সখী।
দেরি কোরো না, দেরি কোরো না--
কেমনে যাবি অজানা পথে
অন্ধকারে দিক নিরখি।
অচেনা প্রেমের চমক লেগে
প্রণয়রাতে সে উঠেছে জেগে--
ধ্রুবতারাকে পিছনে রেখে
ধূমকেতুকে চলেছে লখি।
কাল সকালে পুরোনো পথে
আর কখনো ফিরিবে ও কি।
দেরি কোরো না, দেরি কোরো না, দেরি কোরো না।
rājabhabner samādar sammān chher̤e
el āmāder sakhī|
deri koro nā, deri koro nā--
kemne yābi ajānā pathe
andhakāre dik nirkhi|
achenā premer chamak lege
praṇaẏarāte se uṭhechhe jege--
dhrubatārāke pichhne rekhe
dhūmaketuke chalechhe lakhi|
kāl sakāle purono pathe
ār kakhno phiribe o ki|
deri koro nā, deri koro nā, deri koro nā|