দ্বৈতঃ রাধাকৃষ্ণ নামের মালা
জপ দিবানিশি নিরালা॥
পুরুষঃ অগতির গতি গোকুলের পতি
স্ত্রীঃ শ্রীকৃষ্ণে ভক্তি দেয় যে শ্রীমতী
পুরুষঃ ভব-সাগরে কৃষ্ণ নাম ধ্রুবজ্যোতি
দ্বৈতঃ সেই কৃষ্ণের প্রিয়া ব্রজবালা॥
স্ত্রীঃ পাপ-তাপ হবে দুর হরির নামে
শ্রীমতী রাধা যে হরির বামে
পুরুষঃ ঐ নাম জপি’ যাবি গোলকধামে
দ্বৈতঃ সেই রাধা নাম হবে দুঃখ জ্বালা॥
স্ত্রীঃ সাধনে সিদ্ধ হবে রাধা ব’লে ডাকো
পুরুষঃ কৃষ্ণ-মূরতি হৃদি-মন্দিরে রাখো
দ্বৈতঃ জপ রে যুগল নাম রাধাশ্যাম
এই আঁধার জগৎ হবে আলো॥
রাধাকৃষ্ণ নামের মালা
Work
Language
dbaitaḥ rādhākṛṣhṇ nāmer mālā
jap dibāniśhi nirālā||
puruṣhaḥ agtir gati gokuler pati
strīḥ śhrīkṛṣhṇe bhakti deẏ ye śhrīmtī
puruṣhaḥ bhab-sāgre kṛṣhṇ nām dhrubajyoti
dbaitaḥ sei kṛṣhṇer priẏā brajbālā||
strīḥ pāp-tāp habe dur harir nāme
śhrīmtī rādhā ye harir bāme
puruṣhaḥ ai nām japi’ yābi golakdhāme
dbaitaḥ sei rādhā nām habe duḥkh jbālā||
strīḥ sādhne siddh habe rādhā ba’le ḍāko
puruṣhaḥ kṛṣhṇ-mūrti hṛdi-mandire rākho
dbaitaḥ jap re yugal nām rādhāśhyām
ei ām̐dhār jagat habe ālo||