Pushp phute kon

পুষ্প ফুটে কোন্
Work
Language

পুষ্প ফুটে কোন্‌ কুঞ্জবনে
          কোন্‌ নিভৃতে ওরে, কোন্‌ গহনে।
     মাতিল আকুল দক্ষিণবায়ু সৌরভচঞ্চল সঞ্চরণে॥
বন্ধুহারা মম অন্ধ ঘরে   আছি বসে অবসন্নমনে,
উৎসবরাজ কোথায় বিরাজে   কে লয়ে যাবে সে ভবনে॥

puṣhp phuṭe kon‌ kuñjabne
          kon‌ nibhṛte ore, kon‌ gahne|
     mātil ākul dakṣhiṇabāẏu saurabhachañchal sañcharṇe||
bandhuhārā mam andh ghare   āchhi base abasannamne,
utsabrāj kothāẏ birāje   ke laẏe yābe se bhabne||