পুরুষের বিদ্যা করেছিনু শিক্ষা
লভি নাই মনোহরণের দীক্ষা--
কুসুমধনু,
অপমানে লাঞ্ছিত তরুণ তনু।
অর্জুন ব্রহ্মচারী
মোর মুখে হেরিল না নারী,
ফিরাইল, গেল ফিরে।
দয়া করো অভাগীরে--
শুধু এক বরষের জন্যে
পুষ্পলাবণ্যে
মোর দেহ পাক্ তব স্বর্গের মূল্য
মর্তে অতুল্য॥
puruṣher bidyā karechhinu śhikṣhā
labhi nāi manoharṇer dīkṣhā--
kusumadhnu,
apmāne lāñchhit taruṇ tanu|
arjun brahmachārī
mor mukhe heril nā nārī,
phirāil, gel phire|
daẏā karo abhāgīre--
śhudhu ek barṣher janye
puṣhpalābaṇye
mor deh pāk tab sbarger mūly
marte atuly||