Puraano sei diner kathaa

পুরানো সেই দিনের কথা
Work
Language

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয়    আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা   সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা   ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়--
        বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায়     মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়--
আবার  দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥

purāno sei diner kathā bhulbi ki re hāẏ|
o sei chokhe dekhā, prāṇer kathā, se ki bholā yāẏ|
āẏ    ār ekaṭibār āẏ re sakhā, prāṇer mājhe āẏ|
morā   sukher dukher kathā kab, prāṇ jur̤ābe tāẏ|
morā   bhorer belā phul tulechhi, dulechhi dolāẏ--
        bājiẏe bām̐śhi gān geẏechhi bakuler talāẏ|
hāẏ     mājhe hal chhār̤āchhār̤i, gelem ke kothāẏ--
ābār  dekhā yadi hal, sakhā, prāṇer mājhe āẏ||