Puraano sei diner kathaa

পুরানো সেই দিনের কথা
Language

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়

আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়......২

মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়-
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়......২

হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়-
আবার দেখা হল, সখা, প্রাণের মাঝে আয়.........২

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়......২

purāno sei diner kathā bhulbi ki re hāẏ
o sei chokher dekhā, prāṇer kathā, se ki bholā yāẏ

āẏ ār-ekaṭibār āẏ re sakhā, prāṇer mājhe āẏ
morā sukher dukher kathā kab, prāṇ jur̤ābe tāẏ......2

morā bhorer belā phul tulechhi, dulechhi dolāẏ-
bājiẏe bām̐śhi gān geẏechhi bakuler talāẏ......2

hāẏ mājhe hal chhār̤āchhār̤i, gelem ke kothāẏ-
ābār dekhā hal, sakhā, prāṇer mājhe āẏ.........2

purāno sei diner kathā bhulbi ki re hāẏ
o sei chokher dekhā, prāṇer kathā, se ki bholā yāẏ......2