Puraano jaaniyaa cheyo

পুরানো জানিয়া চেয়ো
Work
Language

পুরানো জানিয়া চেয়ো না আমারে আধেক আঁখির কোণে অলস অন্যমনে।
আপনারে আমি দিতে আসি যেই    জেনো জেনো সেই শুভ নিমেষেই
     জীর্ণ কিছুই নেই কিছু নেই,    ফেলে দিই পুরাতনে॥
     আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি--
     লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি।
মাধবীকুঞ্জ বার বার করি    বনলক্ষ্মীর ডালা দেয় ভরি--
     বারবার তার দানমঞ্জরী    নব নব ক্ষণে ক্ষণে॥
     তোমার প্রেমে যে লেগেছে আমায় চির নূতনের সুর।
     সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর।
মোর দানে নেই দীনতার লেশ,     যত নেবে তুমি না পাবে শেষ--
     আমার দিনের সকল নিমেষ    ভরা অশেষের ধনে॥

purāno jāniẏā cheẏo nā āmāre ādhek ām̐khir koṇe alas anyamne|
āpnāre āmi dite āsi yei    jeno jeno sei śhubh nimeṣhei
     jīrṇ kichhui nei kichhu nei,    phele dii purātne||
     āpnāre deẏ jharnā āpan tyāgarse uchchhali--
     lahre lahre nūtan nūtan arghyer añjali|
mādhabīkuñj bār bār kari    banalakṣhmīr ḍālā deẏ bhari--
     bārbār tār dānamañjarī    nab nab kṣhaṇe kṣhaṇe||
     tomār preme ye legechhe āmāẏ chir nūtner sur|
     sab kāje mor sab bhābanāẏ jāge chirasumdhur|
mor dāne nei dīntār leśh,     yat nebe tumi nā pābe śheṣh--
     āmār diner sakal nimeṣh    bharā aśheṣher dhane||