প্রিয়তম হে, বিদায়
আর রাখিতে নারি, আশা-দীপ নিভে যায় দুরন্ত বায়।।
কত ছিল বলিবার, হায় হ’লো না বলা
ঝুঁরিতেছে চামেলির বন উতলা
যেন অনন্ত দিনের দিকে হায় হায়।।
কে কাঁদে দিকে দিকে হায় হায়।।
রহিল ছড়ানো মোর প্রাণের তিয়াস হুতাস পবনে;
জড়ানো রহিল মোর করুণ প্রীতি ধূসর গগনে।
তুমি মোরে স্মরিও
যদি এই পথে কোনদিন চলিতে প্রিয়
নিশিভোরে ঝরা ফুল দ’লে যাও পায়।।
প্রিয়তম হে বিদায়
Work
Language
priẏatam he, bidāẏ
ār rākhite nāri, āśhā-dīp nibhe yāẏ durant bāẏ||
kat chhil balibār, hāẏ ha’leা nā balā
jhum̐ritechhe chāmelir ban utlā
yen anant diner dike hāẏ hāẏ||
ke kām̐de dike dike hāẏ hāẏ||
rahil chhar̤āneা meাra prāṇer tiẏās hutās pabne;
jar̤āneা rahil meাra karuṇ prīti dhūsar gagne|
tumi meাre smario
yadi ei pathe keাnadin chalite priẏ
niśhibheাre jharā phul da’le yāo pāẏ||