Priy tab gale dole ye haar kuriye paaoyaa

প্রিয় তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া
Language

প্রিয় তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া
সে যে হার নহে, হৃদয় মোর হারিয়ে যাওয়া।।
তোমারি মতন যেন কাহার সনে
সেদিন পথে চোখাচোখি হল গোপনে
মন চকিতে হরিল যে সেই চকিত চাওয়া।।
ছিল চৈতালি সাঁঝ, তাহে পথ নিরালা
ছিনু একেলা আমি, চলে একেলা বালা
বহে ঝিরিঝিরি ধীরি-ধীরি চিতী হাওয়া
চাহিল সে মুখে মোর ঘোমটা তুলে
তার নয়নে ও ঘটে জল উঠিল দুলে
চেয়ে দেখি মোর আঁখি সলিল ছাওয়া।।

priẏ tab gale dole ye hār kur̤iẏe pāoẏā
se ye hār nahe, hṛdaẏ mor hāriẏe yāoẏā||
tomāri matan yen kāhār sane
sedin pathe chokhāchokhi hal gopne
man chakite haril ye sei chakit chāoẏā||
chhil chaitāli sām̐jh, tāhe path nirālā
chhinu ekelā āmi, chale ekelā bālā
bahe jhirijhiri dhīri-dhīri chitī hāoẏā
chāhil se mukhe mor ghomṭā tule
tār naẏane o ghaṭe jal uṭhil dule
cheẏe dekhi mor ām̐khi salil chhāoẏā||