Priy baamlaadesh

প্রিয় বাংলাদেশ
Year
Language

চলো এগিয়ে যাব
বাঁধা মানি না
জয় হবেই হবে
ভয় করি না
পৃথিবী অপলকে আজ দেখনা
বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ
কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ

বায়ান্ন হোক আর একাত্তুর হোক
হেরেছি আমরা কবে
লাল সবুজের পতাকা আমাদের
সবার উপরে রবে
পৃথিবী অপলকে আজ দেখনা
বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ
কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ

বাঁধন হারা হয়ে প্রতিটি হৃদয়
যেনো আকাশ ছোঁবে
সোনার বাংলা আর হবে না পরাজয়
শুধু এগিয়ে যাবে
পৃথিবী অপলকে আজ দেখনা
বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ
কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ

chalo egiẏe yāb
bām̐dhā māni nā
jaẏ habei habe
bhaẏ kari nā
pṛthibī apalke āj dekhnā
bijaẏera̮i rathe priẏ bāṁlādeśh
koṭi prāṇe eka̮i dhbani bāṁlādeśh

bāẏānn hok ār ekāttur hok
herechhi āmrā kabe
lāl sabujer patākā āmāder
sabār upre rabe
pṛthibī apalke āj dekhnā
bijaẏera̮i rathe priẏ bāṁlādeśh
koṭi prāṇe eka̮i dhbani bāṁlādeśh

bām̐dhan hārā haẏe pratiṭi hṛdaẏ
yeno ākāśh chhom̐be
sonār bāṁlā ār habe nā parājaẏ
śhudhu egiẏe yābe
pṛthibī apalke āj dekhnā
bijaẏera̮i rathe priẏ bāṁlādeśh
koṭi prāṇe eka̮i dhbani bāṁlādeśh