Prempaashe dharaa parechhe dujne

প্রেমপাশে ধরা পড়েছে দুজনে
Work
Language

প্রেম-পাশে ধরা পড়েছে দু-জনে,
দেখো দেখো সখী চাহিয়া।
দুটি ফুল খসে ভেসে গেল ওই,
প্রণয়ের স্রোত বাহিয়া।
চাঁদিনী যামিনী, মধু সমীরণ,
আধো ঘুমঘোর, আধো জাগরণ,
চোখোচোখি হতে ঘটালে প্রমাদ,
কুহুস্বরে পিক গাহিয়া,
দেখো দেখো সখী চাহিয়া।

prem-pāśhe dharā par̤echhe du-jane,
dekho dekho sakhī chāhiẏā|
duṭi phul khase bhese gel oi,
praṇaẏer srot bāhiẏā|
chām̐dinī yāminī, madhu samīraṇ,
ādho ghumghor, ādho jāgraṇ,
chokhochokhi hate ghaṭāle pramād,
kuhusbare pik gāhiẏā,
dekho dekho sakhī chāhiẏā|