প্রেমের ফাঁদ পাতা ভুবনে,
কে কোথা ধরা পড়ে, কে জানে--
গরব সব হায় কখন টুটে যায়, সলিল বহে যায় নয়নে।
এ সুখ-ধরণীতে কেবলই চাহ নিতে, জান না হবে দিতে আপনা--
সুখের ছায়া ফেলি কখন যাবে চলি, বরিবে সাধ করি বেদনা।
কখন বাজে বাঁশি গরব যায় ভাসি, পরান পড়ে আসি বাঁধনে॥
প্রেমের ফাঁদ পাতা
Work
Language
premer phām̐d pātā bhubne,
ke kothā dharā par̤e, ke jāne--
garab sab hāẏ kakhan ṭuṭe yāẏ, salil bahe yāẏ naẏane|
e sukh-dharṇīte kebala̮i chāh nite, jān nā habe dite āpnā--
sukher chhāẏā pheli kakhan yābe chali, baribe sādh kari bednā|
kakhan bāje bām̐śhi garab yāẏ bhāsi, parān par̤e āsi bām̐dhne||