প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে-- বাঁধন খুলে দাও, দাও দাও দাও।
ভুলিব ভাবনা, পিছনে চাব না,-- পাল তুলে দাও, দাও দাও দাও॥
প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল, দুলিল দুলিল--
পাগল হে নাবিক, ভুলাও দিগ্বিদিক,-- পাল তুলে দাও, দাও দাও দাও॥
প্রেমের জোয়ারে ভাসাবে
Work
Language
premer joẏāre bhāsābe dom̐hāre-- bām̐dhan khule dāo, dāo dāo dāo|
bhulib bhābnā, pichhne chāb nā,-- pāl tule dāo, dāo dāo dāo||
prabal pabne taraṅg tulil, hṛdaẏ dulil, dulil dulil--
pāgal he nābik, bhulāo digbidik,-- pāl tule dāo, dāo dāo dāo||