একটি ছোট্ট আশা একটি ছোট্ট বাসা
বাধবো দোহে স্বপ্ন মোহে ধুলারও ধরণীতে।।
স্বপ্নে এ ঘর ভরবে জোছনা ঝরবে (আহা)
কল্পলোকে ভসাসবো সুখে মধুর কাকলিতে।।
তোমার চোখে দেখবো আমি আমার চোখে তুমি
এমনি করেই তো এই রবো দুটি মনের ভুলে
হাতে এ হাত রেখে বেদনা ঢেকে
মুক্ত ঝরা স্নিগ্ধ হাসি ঝরাবো আঙ্গিনাতে।।
তোমার চোখে তন্দ্রা দেখে আমার হবে রাতি
তোমার মুখে হাসি দেখে মুখর হবো সাথী
জীবন হবে যে ঝর্ণা আলো বর্ণা
চঞ্চলতা রইবে জেগে প্রানের পৃথিবীতে।।
ekṭi chhoṭṭ āśhā ekṭi chhoṭṭ bāsā
bādhbo dohe sbapn mohe dhulārao dharṇīte||
sbapne e ghar bharbe jochhnā jharbe (āhā)
kalpaloke bhasāsbo sukhe madhur kāklite||
tomār chokhe dekhbo āmi āmār chokhe tumi
emni karei to ei rabo duṭi maner bhule
hāte e hāt rekhe bednā ḍheke
mukt jharā snigdh hāsi jharābo āṅgināte||
tomār chokhe tandrā dekhe āmār habe rāti
tomār mukhe hāsi dekhe mukhar habo sāthī
jīban habe ye jharṇā ālo barṇā
chañchaltā ra̮ibe jege prāner pṛthibīte||