Pratikriyaa

প্রতিক্রিয়া
Year
Language

বুকের বক্রতা বুকেই রাখতাম,
সময় উজাড় করে দুঃসময়ে,
মহাকালের খুব আশেপাশে
পর্দার আড়ালে ছায়া-শরীরে,
জাগতিক চেতনায় দাঁড়ালাম৷
সুরেলা কোন বাঁশির সুর,
দূরের পথিকের কাছেই মধুর৷
অজানা অনুভূতির মেলামেশা,
জানাজানির পর বোবা ভাষা৷
অশরীরিকে স্পর্শ করা যায়,
কল্পনার অবয়বে সবটুকুই৷
অন্তর মেললে আত্মার কাছে,
বিবেকের শুভ্রতায় বুদবুদ ভাসে;
অনন্ত নীলে বিলীন হয়ে রয়৷
ফেরারী চেতনা পাশ ফিরে চায়,
হাতের রেখা আড়শীর উপরে,
নিয়তির কাঁটা-ছেঁড়ার ক্ষীণ প্রবাহ,
রবাহুতরা অনাহুত, অলস অবচেতনায়৷

buker bakratā bukei rākhtām,
samaẏ ujār̤ kare duḥsamaẏe,
mahākāler khub āśhepāśhe
pardār ār̤āle chhāẏā-śharīre,
jāgtik chetanāẏ dām̐r̤ālām৷
surelā kon bām̐śhir sur,
dūrer pathiker kāchhei madhur৷
ajānā anubhūtir melāmeśhā,
jānājānir par bobā bhāṣhā৷
aśharīrike sparśh karā yāẏ,
kalpanār abaẏabe sabaṭukui৷
antar melle ātmār kāchhe,
bibeker śhubhratāẏ budbud bhāse;
anant nīle bilīn haẏe raẏ৷
pherārī chetnā pāśh phire chāẏ,
hāter rekhā ār̤śhīr upre,
niẏatir kām̐ṭā-chhem̐r̤ār kṣhīṇ prabāh,
rabāhutrā anāhut, alas abachetanāẏ৷