Pratham aalor charanadhbani

প্রথম আলোর চরণধ্বনি
Work
Language

প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই
          নীড়বিরাগী হৃদয় আমার উধাও হল সেই ॥
নীল অতলের কোথা থেকে         উদাস তারে করল যে কে
          গোপনবাসী সেই উদাসীর ঠিক-ঠিকানা নেই ॥
          "সুপ্তিশয়ন আয় ছেড়ে আয়' জাগে যে তার ভাষা,
          সে বলে "চল্‌ আছে যেথায় সাগরপারের বাসা'।
দেশ-বিদেশের সকল ধারা           সেইখানে হয় বাঁধনহারা
          কোণের প্রদীপ মিলায় শিখা জ্যোতিসমুদ্রেই ॥

pratham ālor charaṇadhbani uṭhal beje yei
          nīr̤abirāgī hṛdaẏ āmār udhāo hal sei ||
nīl atler kothā theke         udās tāre karal ye ke
          gopanbāsī sei udāsīr ṭhik-ṭhikānā nei ||
          "suptiśhaẏan āẏ chher̤e āẏ' jāge ye tār bhāṣhā,
          se bale "chal‌ āchhe yethāẏ sāgarapārer bāsā'|
deśh-bideśher sakal dhārā           seikhāne haẏ bām̐dhanhārā
          koṇer pradīp milāẏ śhikhā jyotisamudrei ||