Prateekshaa

প্রতীক্ষা
Work
Year
Language

দুঃস্বপ্নের শেষ সীমানায়,
চমকে ঘুম ভেঙ্গে যায়
জেগে দেখি তুমি পাশে নাই, চোখ
পড়ে খোলা জানালায়
জোছনায় আলো নেই আর, হতাশার
কালো আঁধার
নির্বাক রয় ধরণী, দুঃখ
যেনো আমারই

এক ঝিম-ধরা দিবা স্বপনে,
আনাগোনা সন্দেহে
আমি একা মেতে উঠি,
পুণ্যে বিকশিত
পাপের খেলায়, কারাগারের
অবহেলায়
পচন ধরে এ মনে, শরীরে
কবে আসবে ফিরে ভালোবাসা

জীবনের সব আশায়, হতাশার
আলিঙ্গনে
ঘুণে ধরা স্বপ্নগুলো, সব
যেনো এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান
এই জীবন
তাই বুঝি বেঁচে থাকা, জানিনা এর
শেষ কোথায়

এক গোলক ধাঁধাঁয় আটকে পড়া,
অবনত হৃদয়ে
দিশেহারা ছুটি আমি, রাতের
আলোকিত, নগর প্রণয়,
ভালোবাসার প্রতারণায়, পচন
ধরা বিশ্বাসে, আশায…..

duḥsbapner śheṣh sīmānāẏ,
chamke ghum bheṅge yāẏ
jege dekhi tumi pāśhe nāi, chokh
par̤e kholā jānālāẏ
jochhanāẏ ālo nei ār, hatāśhār
kālo ām̐dhār
nirbāk raẏ dharṇī, duḥkh
yeno āmāra̮i

ek jhim-dharā dibā sbapne,
ānāgonā sandehe
āmi ekā mete uṭhi,
puṇye bikśhit
pāper khelāẏ, kārāgārer
abahelāẏ
pachan dhare e mane, śharīre
kabe āsbe phire bhālobāsā

jībner sab āśhāẏ, hatāśhār
āliṅgane
ghuṇe dharā sbapnagulo, sab
yeno elomelo
smṛti niẏe āmi ekā, bhāsmān
ei jīban
tāi bujhi bem̐che thākā, jāninā er
śheṣh kothāẏ

ek golak dhām̐dhām̐ẏ āṭke par̤ā,
abnat hṛdaẏe
diśhehārā chhuṭi āmi, rāter
ālokit, nagar praṇaẏ,
bhālobāsār pratāraṇāẏ, pachan
dharā biśhbāse, āśhāy…..