Praane khushir tuphaan uthechhe

প্রাণে খুশির তুফান উঠেছে
Work
Language

প্রাণে খুশির তুফান উঠেছে।
          ভয়-ভাবনার বাধা টুটেছে ॥
দুঃখকে আজ কঠিন বলে   জড়িয়ে ধরতে বুকের তলে
          উধাও হয়ে হৃদয় ছুটেছে ॥
হেথায় কারো ঠাঁই হবে না    মনে ছিল এই ভাবনা,
          দুয়ার ভেঙে সবাই জুটেছে।
যতন করে আপনাকে যে     রেখেছিলেম ধুয়ে মেজে,
          আনন্দে সে ধুলায় লুটেছে ॥

prāṇe khuśhir tuphān uṭhechhe|
          bhaẏ-bhābnār bādhā ṭuṭechhe ||
duḥkhake āj kaṭhin bale   jar̤iẏe dharte buker tale
          udhāo haẏe hṛdaẏ chhuṭechhe ||
hethāẏ kāro ṭhām̐i habe nā    mane chhil ei bhābnā,
          duẏār bheṅe sabāi juṭechhe|
yatan kare āpnāke ye     rekhechhilem dhuẏe meje,
          ānande se dhulāẏ luṭechhe ||