সেদিন ভোরে, বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল বেদনার
ডাকে
এই শহরে ইটের পাহাড়ে,
ছিলোনা কেউ যে দেওয়ার
প্রেরনা
যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত
অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের
ছায়ায়
আর নয় সময় উদ্দেশ্যহীন
মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার,
তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক
উৎসবে
আজকে শুনি আনন্দধ্বনি,
পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার
মায়ায়
শূণ্য আশার জীবন্ত ভাষায়,
অদূরে দেখেছি প্রানের মোহনা।
যেদিন
পূর্ণতা
Work
Year
Language
sedin bhore, buker gabhīre
śhunechhi jame thākā nīl bednār
ḍāke
ei śhahre iṭer pāhār̤e,
chhilonā keu ye deoẏār
prernā
yantre bām̐dhā man, chhilo klānt
asahāẏ
arthe kenā sukh, mriẏamān duḥkher
chhāẏāẏ
ār naẏ samaẏ uddeśhyahīn
michhile
tumi sei pūrṇatā āmār anubhbe
ār naẏ ām̐dhār,
tumi sbapne ḍeke nile
bhare man antahīn raṅin ek
utsabe
ājke śhuni ānandadhbani,
pṛthibī bharechhe sukhe bem̐che thākār
māẏāẏ
śhūṇy āśhār jībant bhāṣhāẏ,
adūre dekhechhi prāner mohnā|
yedin