Poornachaamder maayaay aaji

পূর্ণচাঁদের মায়ায় আজি
Work
Language

পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে,
যেন   সিন্ধুপারের পাখি তারা,   যা য়   যা য়   যায় চলে॥
   আলোছায়ার সুরে   অনেক কালের সে কোন্‌ দূরে
            ডাকে   আ য়   আ য়   আয় ব'লে॥
   যেথায় চলে গেছে আমার হারা ফাগুনরাতি
   সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথি।
আলোছায়ায় যেথা   অনেক দিনের সে কোন্‌ ব্যথা
            কাঁদে   হা য়   হা য়   হায় ব'লে॥

pūrṇachām̐der māẏāẏ āji bhābnā āmār path bhole,
yen   sindhupārer pākhi tārā,   yā ẏ   yā ẏ   yāẏ chale||
   ālochhāẏār sure   anek kāler se kon‌ dūre
            ḍāke   ā ẏ   ā ẏ   āẏ ba'le||
   yethāẏ chale gechhe āmār hārā phāgunrāti
   sethāẏ tārā phire phire khom̐je āpan sāthi|
ālochhāẏāẏ yethā   anek diner se kon‌ byathā
            kām̐de   hā ẏ   hā ẏ   hāẏ ba'le||