Poorn praane chaabaar

পূর্ণ প্রাণে চাবার
Work
Language

পূর্ণ প্রাণে চাবার যাহা রিক্ত হাতে চাস নে তারে,
সিক্তচোখে যাস নে দ্বারে॥
রত্নমালা আনবি যবে   মাল্যবদল তখন হবে--
পাতবি কি তোর দেবীর আসন শূন্য ধুলার পথের ধারে॥
বৈশাখে বন রুক্ষ যখন, বহে পবন দৈন্যজ্বালা,
হায় রে তখন শুকনো ফুলে ভরবি কি তোর বরণডালা।
অতিথিরে ডাকবি যবে     ডাকিস যেন সগৌরবে,
লক্ষ শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে॥

pūrṇ prāṇe chābār yāhā rikt hāte chās ne tāre,
siktachokhe yās ne dbāre||
ratnamālā ānbi yabe   mālyabdal takhan habe--
pātbi ki tor debīr āsan śhūny dhulār pather dhāre||
baiśhākhe ban rukṣh yakhan, bahe paban dainyajbālā,
hāẏ re takhan śhukno phule bharbi ki tor baraṇḍālā|
atithire ḍākbi yabe     ḍākis yen sagaurbe,
lakṣh śhikhāẏ jbalbe yakhan dīpt pradīp andhakāre||