Poorbaachler paane taakaai

পূর্বাচলের পানে তাকাই
Work
Language

পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি।
ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি॥
     যখন এ কূল যাব ছাড়ি   পারের খেয়ায় দেব পাড়ি,
     মোর ফাগুনের গানের বোঝা বাঁশির সাথে যাবে ভাসি॥
সেই-যে আমার বনের গলি রঙিন ফুলে ছিল আঁকা
সেই ফুলেরই ছিন্ন দলে চিহ্ন যে তার পড়ল ঢাকা।
     মাঝে মাঝে কোন্‌ বাতাসে   চেনা দিনের গন্ধ আসে,
হঠাৎ বুকে চমক লাগায় আধ-ভোলা সেই কান্নাহাসি॥

pūrbāchler pāne tākāi astāchler dhāre āsi|
ḍāk diẏe yār sār̤ā nā pāi tār lāgi āj bājāi bām̐śhi||
     yakhan e kūl yāb chhār̤i   pārer kheẏāẏ deb pār̤i,
     mor phāguner gāner bojhā bām̐śhir sāthe yābe bhāsi||
sei-ye āmār baner gali raṅin phule chhil ām̐kā
sei phulera̮i chhinn dale chihn ye tār par̤al ḍhākā|
     mājhe mājhe kon‌ bātāse   chenā diner gandh āse,
haṭhāt buke chamak lāgāẏ ādh-bholā sei kānnāhāsi||